নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য আগামী সকাল ৬টা হতে সাড়ে ৯টা পর্যন্ত মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। এসব এলাকায় চলাচলকারী যানবাহগুলোকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিকল্প সড়ক
-যে সব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসবেন, সে সব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।
– যে সব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সব যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করবে।
-যে সব যানবাহন মিরপুর-১০ নং হতে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ নং দারুসসালাম রোড হয়ে টেকনিক্যাল মোড় হয়ে যাবে।





