× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কে যাতায়াতের মানুষের চরম দুর্বিসহ অচল হয়ে পড়েছে

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর বর্তমান (রউফনগর) বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতি যাদুঘরে এবং বসত বাড়ি যাইতে কামারখালী বাজার হইতে রাজধরপুর (কামারখালী) ফুলবাড়ী ঋষি বটতলার রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করা গেলেও গন্ধখালী মোঃ আইয়ুব হোসেন এর বাড়ীর সামনের রাস্তা মধুমতি ও গড়াই নদীর করাল গ্রাসে পাড়ি ভেঙ্গে মানুষের এবং যানবাহনের চলাচল পথ বন্ধ হয়ে গেছে।

কামারখালী ইউনিয়নের দয়ারামপুর, নাওড়াপাড়া, গয়েশপুর, বকসীপুর, জারজরনগর, চরকুসুন্দী সহ দশ বারো হাজার মানুষের পথ চলাচলের চরম সমস্যা হয়ে দাড়িয়েছে। তাছাড়া এই রাস্তা দিয়ে আরও স্কুল, কলেজ, অফিস আদালত, বাজার ঘাট মানুষ পায়ে হেটে, ভ্যান, রিক্সা, নছিমন, করিমনে হাজার হাজার মানুষ প্রতিদিন এই ঝুকিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল  করে। সেটাও আবার নদীতে ধসে গিয়ে একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এবং অনেকের জীবনের ঝুকি ও প্রাণহানি ঘটার আশংকা বিরাজ করছে। তাই অত্র এলাকার গণমানুষের দাবি নদী ভাঙ্গন রোধ, নদীতে বাঁধ প্রকল্প প্রনয়ণ অথবা বিকল্প রাস্তা তৈরি করে মানুষের পথ চলাচলের ব্যবস্থা করিতে স্থানীয় সরকার এবং প্রকৌশল অধিদপ্তর তথা মাননীয় সংসদ সদস্য জনপ্রিয় নেতা ফরিদপুর-০১ আসনের উন্নয়নের রূপকার আব্দুর রহমানের নিকট অচিরেই রাস্তা সংস্কারের দাবি জানান। পাশপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের নিকট অত্র গ্রামের মানুষের জোর দাবি যাতে সবাই সম্মিলিত ভাবে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশা রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..