মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৯-১৬)ঃ মেহেরপুরে ওজোপাডিকো শ্রমিক-কর্মচারী লীগ (বি-২১৩৫) মেহেরপুর জেলা শাখার নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে । নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয় ।
আজ রোববার সন্ধ্যায় শহরের ওয়াপদা মোড়ে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। ওজোপাডিকো শ্রমিক-কর্মচারীলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি জয়দেব রায় নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। সংগঠনের মেহেরপুর জেলা শাখার সভাপতি জয়দেব রায়-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রখেন ওজোপাডিকো শ্রমিক-কর্মচারী লীগ-এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন শিকদার প্রমুখ ।
বক্তারা বলেন দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত রাখতে হবে । কোন জঙ্গীবাদ ও সন্ত্রাসের স্থান এ দেশে হবেনা । আলোচনা সভা শেষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয় । দোয়া পরিচালনা করেন জেনারেল হাসপাতালের ইমাম মোঃ শরীফউদ্দীন । উল্লেখ্য আগামী ২২ সেপ্টেম্বর মেহেরপুরে ওজোপাডিকো শ্রমিক-কর্মচারী লীগ-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ।



