× Banner
সর্বশেষ
সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় পৌনে ৬ কোটি টাকার অনুদান মাদারীপুরে ঈদ আর গ্রীষ্মের ছুটিতে ৭দিন পাঠদান করতে চিঠি দিল জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমলোচনার মুখে প্রত্যাহার আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না -ধর্মমন্ত্রী

বিয়ে করেই ছাড়ল প্রেমিকের বাড়িতে অনশনে থাকা প্রেমিকা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের ৩ দিন পর অবশেষে স্বার্থক হয়েছেন শিউলি (২০) নামে এক তরুণী।

বৃহস্পতিবার সকালে প্রেমিক ও প্রেমিকার বাড়ির লোকজনের সমঝোতার মধ্য দিয়ে তাদের বিয়ে হয়েছে বলে ইউপি চেয়ারম্যান পয়গাম আলী নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামের মতিউর রহমানের (বকমারী) কলেজ পড়ুয়া মেয়ে শিউলীর (২০) সঙ্গে একই গ্রামের সফিকুলের ছেলে নেহারুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক পর্যায়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ছেলেটি।

পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার থেকে ছেলেটির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় মেয়েটি। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে অবস্থা বেগতিক দেখে ছেলেটি আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার রাত ১০টা থেকে মেয়ের পরিবার থেকে মীমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার তা মেনে নিতে রাজি হয়নি।

বুধবার রাতে স্থানীয় সংবাদকর্মীরা বিয়ের দাবিতে তরুণীর অনশন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করলে এলাকাবাসী ও প্রশাসনের চাপে ছেলের পরিবার বিয়েতে রাজি হয়। পরে উভয়পক্ষের উপস্থিতিতে কলেজ পড়ুয়া শিউলীর (২০) সঙ্গে প্রেমিক নেহারুলের বিয়ে সম্পন্ন হয়।

নববধূ শিউলী জানান, নেহারুলের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল তার। সে তাকে বিয়ের আশ্বাস দেয়। কিন্তু হঠাৎ বিয়ে করতে অস্বীকৃতি জানালে উপায় না পেয়ে তার বাড়িতে চলে আসি। ৩ দিন পর অবশেষে আমাদের বিবাহ সম্পন্ন হলো।

বর নেহারুল জানান, শিউলীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সংসার চালানোর সক্ষমতা আপাতত না থাকায় পরে বিয়ে করতে চেয়েছিলাম। শিউলী সেই কথা মানতে নারাজ হয়ে বাসায় চলে আসে। অবশেষে দুই পরিবারের সমঝোতায় বিবাহ সম্পন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার কোনোভাবেই বিয়েতে রাজি হয় নাই। অবশেষে স্থানীদের চাপে বৃহস্পতিবার ভোর রাতে দুই পরিবারের উপস্থিতিতে শিউলি ও নেহেরুলের বিবাহ সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..