× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে শুরু হল বিসিক কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী ‘প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স- চতুর্থ ধাপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের ২৫ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

এটি মূলত প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স। এতে বিসিক কর্মকর্তারা প্রকল্প তৈরীর প্রস্তুতি, প্রকল্প প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন এবং মূল্যায়নসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় শিখবেন। এর আগে তিনটি ধাপে বিসিক কর্মকর্তাদের নিয়ে প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মূলত বিসিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটির কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলমসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। ৩০ মে, ২০১৯ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলবে।


এ ক্যটাগরির আরো খবর..