× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ডেস্ক

বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই মারা গেছেন ১৬ জন -ঢামেক পরিচালক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
আগুনে পুড়েই মারা গেছেন

রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই মারা গেছেন। ডিএনএ নমুনা সংগ্রহের পর দাবিদারদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জন দাবিদার প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। বলে জানিয়েছেন ঢাকা মেডেকিলে কলেজ (ঢামেক) হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে, নিখোঁজদের সন্ধানে জড়ো হয়েছেন দিশাহারা স্বজনরা। কেমিক্যাল গোডাউন ও ঢামেক হাসপাতালে সরেজমিনে দেখা যায়, স্বজন হারিয়ে কেউ পাথর হয়ে বসে আছেন, কেউবা ভেঙে পড়েছেন অশ্রুতে। ঘটনাস্থল এক নজর দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

জানা গেছে, আগুনের পর গুদামে থাকা বেশ কয়েকটি রাসায়নিক দ্রব্য মিলে বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় আগুন লাগে। ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১২টি ইউনিটের চেষ্টায় আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জানায়, ভবনের ছাদ টিনশেড আর তালাবন্ধ থাকায় গার্মেন্টসে আটকাপড়া লোকজন বের হতে পারেননি। গুদামে ছিল হাইড্রোজেন পার–অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট ধরনের রাসায়নিক দ্রব্য।


এ ক্যটাগরির আরো খবর..