× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

সরকারের পদক্ষেপের কারণে বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ উৎপাদিত হয় বাংলাদেশে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ জুলাই, ২০২০

সরকার সফলভাবে জাটকা সংরক্ষণ করায় গত বছর ৩৮ হাজার কোটি জাটকা ইলিশের সাথে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ার মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয় বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কঁচ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে হুলারহাট দারুশ শরিয়াত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এছাড়া জাটকা রক্ষার জন্য দলীয় লোকদের বাড়ি থেকেও অবৈধ জাল বের করে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সরকার সব সময় কঠোর অবস্থান গ্রহণ করবে।

পিরোজপুর-১ আসনের এ সাংসদ আরও বলেন, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকার কৃত্রিমভাবে সেগুলো উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

বর্তমানে বিদেশে মৎস্য সম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর সভাপতি ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..