× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু আরও ৯ হাজার ৯২৭ জনের

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৯২৭ জনের।  আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ১০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৫৬ হাজার ৬৪২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ২ হাজার ৫৭৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৮১৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ২৬৮ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮৮৮ জন এবং মারা গেছেন ১৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৯৭ জন এবং মারা গেছেন ৩৮৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ২৭৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ১৮২ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৬২ জন এবং সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৯৭২ জন।

এছাড়া তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৬০ জন, পোল্যান্ডে ২৬২ জন, কানাডায় ১৮১ জন, আর্জেন্টিনায় ৩৩৩ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ৬৪ জন, মেক্সিকোতে ৫৩২ জন এবং ভিয়েতনামে ১২৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..