× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বিশ্বাস ও আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০১৯

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ দেওয়ায় জনগণকে তাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, ‘আপনারা আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন, আমি নিশ্চিতভাবে সে বিশ্বাস ও আস্থার প্রতিদান দেব। আমরা দেশকে আরো উন্নত ও সমৃদ্ধির দিকে নিয়ে যাব।’

আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং যাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সব প্রতিকূলতা পেরিয়ে আমরা বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে বসাতে পেরেছি। সামনের দিকের এ অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশকে কেউ যেন খাটো করে দেখতে না পারে, এ জন্য তাঁর সরকার কাজ করে যাচ্ছে এবং দেশ যে মর্যাদা অর্জন করেছে, তা যেন অটুট থাকে।

এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে, মানুষের আয় বেড়েছে এবং দেশ থেকে দারিদ্র্য হ্রাস পাচ্ছে।

‘আমরা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..