× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বিশ্ববিদ্যালয়ে গবেষণা না থাকলে পিছিয়ে পড়বে জাতি -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
পিছিয়ে পড়বে জাতি

বিশ্ববিদ্যালয়ে গবেষণা না থাকলে উন্নত বিশ্ব হতে অনেক পিছিয়ে পড়বে জাতি । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরো বেশি মনোনিবেশ করতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন ।

মন্ত্রী বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ইতিহাসের অংশ নয়, ইতিহাস সৃষ্টি করে। এক সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক হিসেবে কাজ করতো, ক্রান্তিকালে জাতিকে নির্দেশিত করত। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের মোর ঘুরানো সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে ।

মন্ত্রী বলেন, তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনে গর্ববোধ করেন। বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব সমুন্নত রাখতে সচেষ্ট থাকতে তিনি অনুরোধ করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছারসহ কার্যনিবাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..