× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসমূহে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব ধর্ম উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব

আলজেরিয়ার খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসমূহে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব ও আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়সমূহে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সাথে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব জানান।

আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান। তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যম  আলজেরিয়ার গুণী অধ্যাপকদেরকে দিয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ  হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..