× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। দাম ওঠা-নামার প্রভাবে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

নতুন এই মূল্যহার রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।

এছাড়া, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য কার্যকর হওয়ার ফলে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করায় বাজারে স্বচ্ছতা বাড়বে এবং তেল মজুত করার প্রবণতা কমবে।

এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে সরকার এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল। সে অনুযায়ী, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাব দেশের বাজারেও পড়েছে, যার ফলে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..