× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে র‌্যাঙ্কিং ধরে রাখতে পরিকল্পনা

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  ক্রিকেটে আগামী বিশ্বকাপে র‌্যাঙ্কিং ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  যুব ও ক্রীড়া মন্ত্রী ড. বীরেন শিকদার, স্বতন্ত্র সদস্য মোঃ আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

বীরেন শিকদার বলেন, জাতীয় ক্রিকেট দলে ধারাবাহিকতা ধরে রাখার জন্য টিম ম্যানেজার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর ভিত্তিতে ওয়ান ডে ক্রিকেট, র‌্যাঙ্কিং ফর আইসিসি ইভেন্ট কোয়ালিফিকেশনে উন্নীত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ লক্ষ্যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চন্দ্রিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে অনুশীলন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বোলিং, বেটিং, ফিল্ডিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিদেশী স্পেশালাইজড কোচ নিয়োগ দেয়া হয়েছে। এদের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়মিতভাবে নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। এছাড়াও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্রিকেট বিশ্বে বহুল ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার ও টেকনোলজির সহায়তা নেয়া হচ্ছে।

তিনি বলেন, এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর আওতায় আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ গ্রহণ করছে, যা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।


এ ক্যটাগরির আরো খবর..