× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বিশ্বকাপে ব্রাজিলের সামনে সেই জার্মানি?

admin
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়ার পাঠ চুকিয়ে নাকআউট পর্বে ব্রাজিলকে ‘এফ’ গ্রুপের সেরা দুই দলের যে কারো মুখোমুখি হতে পারে। যেখানে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল পাবে জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়ার যে কোনো দলকে। নকআউট পর্বে জার্মানির সঙ্গে ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা খুব বেশি।

এদিকে গ্রুপ পর্বের বাধা উতরে গেলে নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে পড়বে ‘সি’ গ্রুপের ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্কের যে কোনো দল। সেক্ষেত্রে ‘ডি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা সেরা হলে খেলবে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। আর দ্বিতীয় হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের নাম্বারওয়ান দল।

প্রসঙ্গত, ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।


এ ক্যটাগরির আরো খবর..