× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বিশ্বকাপজয়ী ১০ জন ক্রিকেটার পাচ্ছেন ১৫ লক্ষ টাকা করে

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। যার নাম দেওয়া হয়েছে ‘৮৩’। যাতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। আর কবীর খানের পরিচালনায় সেই সিনেমায় নিজেদের প্রাপ্য নিয়ে রীতিমতো অসন্তুষ্ট বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা।

সিনেমা যাঁরা তৈরি করছেন, তাঁদেরকে প্রত্যেক ক্রিকেটারই জানিয়েছেন নিজস্ব কাহিনী। বিশ্বকাপ জয়ের নানা মুহূর্ত তাঁরা ভাগ করে নিয়েছেন। যা তাঁদের চরিত্র ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হবে। এর ভিত্তিতেই হয়েছে চিত্রনাট্য। এর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। কিন্তু এর বিনিময়ে যে অর্থ মিলছে, তা মানতে পারছেন না তাঁরা। ফলে, রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটাররা।

জানা গিয়েছে, বিশ্বকাপজয়ী ১০ জন ক্রিকেটার পাচ্ছেন ১৫ লক্ষ টাকা করে। অর্থাৎ, তাঁদের জন্য মোট দেওয়া হচ্ছে দেড় কোটি টাকা। যা খুব কম বলে মনে করছেন ওই ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অবশ্য একেবারে অন্য চুক্তি রয়েছে। আর বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুনীল গওস্কর এখনও চুক্তিতে সই করেননি ফিল্ম-করিয়েদের সঙ্গে সম্প্রতি মুম্বইয়ে এই ব্যাপারে আলোচনার জন্য বৈঠকেও বসেছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। সেখানে তাঁরা জনপ্রতি ১৫ লক্ষ টাকাকে ‘অত্যন্ত অল্প’ বলে চিহ্নিত করেন। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি যাঁরা জিতেছিলেন, যা ভারতে ক্রিকেটের রূপরেখাকেই দিয়েছিল বদলে, সেই ক্রিকেটারদের বঞ্চিত করা হচ্ছে বলেই মনে করছেন তাঁরা। তাঁদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..