× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

বিশ্ব উরস শরীফের ২য় দিনে জাকের মঞ্জিলে লাখ লাখ মানুষের ঢল

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

বিশ্ব জাকের মঞ্জিল থেকে ফিরে আবু নাসের হুসাইন: বিশ্ব ওলী শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর (কু:ছে:আ:) হুজুর কেবলাজান সাহেবের রওজা মোবারক জিয়ারতের মধ্যে দিয়ে শনিবার বাদ ফজর থেকে ফরিদপুর জেলার সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ শুরু হয়েছে। এসময় মোনাজাত পরিচালনা করেন- পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী । মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ওরশ শরীফ ২০১৭ শেষ হবে ।

জানা যায়, বিশ্ব জাকের মঞ্জিলে বার্ষিক ওরশ শরীফের আজ রবিবার ২য় দিনে দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান ও ভক্তরা অংশ নিয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের আশেপাশে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া থেকে শুরু করে সদররপুর উপজেলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে জাকেরান-আশেকানদের ভীড় রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল এরিয়ায় কোথাও কোন তীল পরিমান ঠাই নাই। এমনকি রাস্তার আশপাশে, মাঠে তাবু টানিয়ে রয়েছেন আশেকানরা। আল্লাহুর নৈকট্য লাভের আশায় চারদিনের এই ওরশে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগীর পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হচ্ছে। আগামী মঙ্গলবার দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আল্লাহ্তায়ালার দরবারে আখেরী মোনাজাত করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..