× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

বিশেষ অবদানে পাঁচ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
বেগম রোকেয়া পদক

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক, ২০২২।

আজ বুধবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনীত পাঁচ নারী হলেন- নারীশিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর)বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম রোকেয়া পদক-২০২২ এর জন্য মনোনীত নারীদেরকে এ সম্মাননা পদক বিতরণ করবেন।

পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ঐদিন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ নারীকে এ সম্মাননা দেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..