× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

কালীগঞ্জে বিশাল আকৃতির গরুর দাম হাকা হয়েছে ৪ লাখ টাকা

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২০
বিশাল আকৃতির গরু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির একটি গরুর দাম হাকা হয়েছে ৪ লাখ টাকা। আসন্ন কোরবানীর ঈদে এই দামে বিক্রির আশা করছেন গরুটির মালিক। গরুর মালিক কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের আহাদ আলী। বর্তমানের তার বাড়িতে রয়েছে বিশালদেহী এ গরুটি।

গরুর মালিকের দাবি, ৬৪০ কেজি ওজনের গরুটি লালন পালন করতে এ পর্যন্ত তার আড়াই লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গত তিন বছর ধরে নিজ বাড়ির গোলায় ঘরে রেখে পালছেন এ গরুটি। এ সময়ে গরুটি বাড়ির বাইরে খুব একটা বের করা হয়নি।

গরুর মালিক আহাদ আলী জানান, গত তিন বছর আগে উন্নত জাতের গরুর সিমেন ইনজেকশনের মাধ্যমে আমার বাড়িতে পোষা একটি দেশি জাতের গাভী গরুর গর্ভে প্রবেশ করায়। এরপর নির্দ্দিষ্ট সময় পার হলে এই গরুটির জন্ম হয়। গরুটি পালতে ভূসি ও ঘাসসহ প্রতি মাসে খাবার খরচ হয় ৬ থেকে ৮ হাজার টাকা। সে হিসাবে তার চিকিৎসা এবং খাবারসহ এ পর্যন্ত প্রায় আ্ড়াই লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানান গরুর মালিক আহাদ আলী।

গরুর মালিক আহাদ আলীর দাবি, দীর্ঘ এ সময়ে গরু পালন করতে কখনো মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে স্থানীয় খাবার খৈল, ভূষি ও কাচা ঘাষ দিয়ে লালন পালন করে আসছি।


এ ক্যটাগরির আরো খবর..