× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

বিমান বিধ্বস্তের পর আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
amazon

কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে চার শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১১ মাস। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার ‘দেশের জন্য আনন্দের’ ঘোষণা দিয়ে এ খবরের কথা প্রকাশ করেন।

পেট্রো টুইটারে খবরটি শেয়ার করে বলেন, সামরিক বাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর শিশুদের খুঁজে পাওয়া যায়।

কর্তৃপক্ষ শিশুদের উদ্ধারে স্নাইপার কুকুরসহ শতাধিক সেনা সদস্যকে অনুসন্ধান কাজে নিয়োজিত করে। তারা একটি বিমানে ভ্রমণ করছিল। বিমানটি ১ মে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় প্রাপ্ত বয়স্ক তিন ব্যক্তি নিহত হয়।

উদ্ধারকারীরা ধারণা করছেন যে, বিমান দুর্ঘটনার পর থেকে তারা দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস।


এ ক্যটাগরির আরো খবর..