× Banner
সর্বশেষ
জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক খাগড়াছড়ির দুই পূজনীয় ভিক্ষু ও চালকের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র গভীর শোক প্রকাশ

পিআইডি

গবেষকদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ দিতে ফেলোশিপ কার্যক্রম চালু করছে সরকার -খাদ্য সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ফেলোশিপ কার্যক্রম চালু

নিরাপদ খাদ্য বিষয়ে তরুণ গবেষকদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ দিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ কার্যক্রম চালু করছে। এতে করে তরুণ গবেষকদের এ খাতে গবেষণা করার সুযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে। বলেছেন খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান।

আজ খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনলাইন ফেলোশিপ কার্যক্রম-২০২৫  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

মোঃ মাসুদুল হাসান বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো এ কার্যক্রম চালু করছে । এ বছর সাধারণ ফেলোশিপ-১ ক্যাটাগরিতে (এমএস/সমমান) কম-বেশি ২০ জন ফেলো বাছাই করা হবে। ফেলোশিপ নীতিমালা ২০২৪ এর আওতায়  ১৪টি গবেষণা ক্ষেত্র নির্ধারিত রয়েছে, যার মধ্যে খাদ্য অণুজীব বিজ্ঞান, খাদ্য রসায়ন, খাদ্য বিষবিদ্যা, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, খাদ্য দূষণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা। ফেলোশিপ কার্যক্রমের আওতায় নিরাপদ খাদ্য সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে, যা জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, আবেদন প্রক্রিয়া সহজতর করতে এটুআই এর সহযোগিতায় MyGov প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ডিজিটাইজড করা হয়েছে। ফলে আবেদন কেবল অনলাইন পদ্ধতিতে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াসহ খাদ্য মন্ত্রণালয়, এটুআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..