× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত আসল -৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধিঃ অবৈধপথে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যেয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ৪ কিশোরী সহ ১ কিশোর।
বুধবার বেলা ৩ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলোঃ- বরিশাল জেলার ধিরেন দাসের মেয়ে অনিমা দাস (১৮) পিরোজপুর জেলার আব্দুল হকের মেয়ে রুমা খাতুন (১৭) বাগেরহাট জেলার আব্দুল গফফারের মেয়ে মমতাজ খাতুন (১৮) দিনাজপুর জেলার ফিলিপস কিসকুর ছেলে পাতরু কিসকু (১৭)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আসায় অবৈধপথে ভারত যেয়ে সে দেশের বিভিন্ন বাসবাড়ি কাজ করার সময় পুলিশের কাছে এরা ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে এরা সুকন্যা নামে একটি শেল্টার হোমে থাকে। এরা ১ বছর থেকে ২ বছর পর্যান্ত হোমে থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
ফেরত আসাদের যশোর মহিলা আইনজিবী সমিতি গ্রহন করেছেন। তারা বলেন বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের যশোর নেওয়া হবে। এরপর তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত ঘটনার সত্যতা শিকার করেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..