× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম এর হত্যা মামলায় ছয় আসামীর ফাঁসি ও এক জনের যাবজ্জীবন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেম হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক জনের যাবজ্জীবন এবং আজগর হোসেন রানা নামে অপর এক আসামীকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয় আসামীরা হলেন, নিহত আনিস খাদেমের বংশীয় বড় ভাই শহিদুর রহমান খাদেম ওরফে মিনু খাদেম ওরফে মামা খাদেম, তার ভাড়া করা সন্ত্রাসী মাহবুব আলম লিটন ওরফে দাতভাঙ্গা লিটন (পলাতক), শেখ শামীম আহম্মেদ, মো: জুয়েল, কামাল হোসেন বিপ্লব (পলাতক) ও সোহেল ওরফে ক্যাটস আই সোহেল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন, আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু ওরফে হোন্ডা বাবু ওরফে টিএন্ডটি বাবু ওরফে চুলা বাবু ওরফে টুইন্যা বাবু (পলাতক)। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্তসহ পাঁচজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর চার জনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ মে রাজধানীর মালিবাগস্থ শাহী মসজিদের গলিতে মাজারে অনুদান দেয়ার কথা বলে ডেকে নিয়ে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পরের দিন নিহতের ছেলে সাইদুল হক খাদেম রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর নিহতের মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে আসামী আজগর হোসেন রানাকে গ্রেপ্তার করে র‌্যাব। রানা তার মামাতো ভাই আসামী সোহেলের কাছ থেকে মোবাইলটি ক্রয় করে। এরপর সোহেলকে গ্রেপ্তারের মাধ্যমে হত্যার রহস্য উৎঘাটিত হয়। বেড়িয়ে আসে নিহত আনিস খাদেমের বংশীয় বড় ভাই শহিদুর রহমান খাদেম নাম। তিনিই আহম্মেদ উল্লাহ স্টেটের সম্পত্তি, মাজার দখল ও মাজারের ক্ষমতা নিয়ে বিরোধের জেরে জেলে থাকাবস্থায় জেলে বসে আসামী লিটনের সঙ্গে আনিস খাদেমকে হত্যার পরিকল্পনা করে পরে কারাগার থেকে বের হয়ে অন্যান্য আসামীদের অর্থের বিনিময়ে হত্যার ঠিকাদারী দেয়। সে অনুযায়ী আনিস খাদেমকে আসামী শামীম মোবাইল ফোনে মাজারে অনুদান দেয়ার কথা বলে ডেকে আনে এবং গুলে করে হত্যা করেন। ওই ঘটনায় সকল আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..