× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডের ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হয়েছে?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাসূমহ বাস্তবায়নে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছে ।

এ বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে আদালতকে অবহিত করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ  এই আদেশ দেন।

আদালতে এ সময় রিটকারীর পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার সারা হোসেন উপস্থিত ছিলেন।

আইনজীবী সুত্রে জানা যায়, ১৯৯৮ সালে ডিবি পুলিশ ঢাকার সিদ্ধেশরী এলাকা থেকে ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রুবেল মারা যায়।

এ ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠনের দায়ের করা রিট মামলায় ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান ছয় মাসের মধ্যে সংশোধন করতে সরকারকে নির্দেশ দেয়। পাশাপাশি উক্ত ধারা সংশোধনের পূর্বে কয়েক দফা নির্দেশনা মেনে চলার জন্য সরকারকে বলা হয়।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে আপিল দায়ের করে তৎকালীন চার দলীয় জোট সরকার। তখন আপিল বিভাগ লিভ পিটিশন মঞ্জুর করলেও হাইকোর্টের নির্দেশনাসূমহ স্থগিত করেনি।

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল গতকাল শুনানির জন্য আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার সাত নম্বর ক্রমিকে অন্তর্ভূক্ত ছিলো।

শুনানির শুরুতে হাইকোর্টের নির্দেশনাসূমহ বাস্তবায়নের কি পদক্ষেপ নেয়া হয়েছে আপিল বিভাগ তা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চায়। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের বিষয়টি জানাতে হবে। এজন্য তিনি চার সপ্তাহ সময় চান। আপিল বিভাগ দুই সপ্তাহ সময় মঞ্জুর করে ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..