× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

বিধবার বসতভিটা দখলের পায়তারা, আদালতে ১৪৪ ধারা জারি

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহ মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে এক বিধবা মহিলার বসতবাড়ী দখলের পায়তারা করছে বলে অফিযোগ উঠেছে।

সামন্তা পটি পাড়ার মৃত ছিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা: মঞ্জুয়ারা বেগম জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৪৫ নং সামন্তা গোপালপুর মৌজার ৪১০২ ও ৬৮৩৮ নং খতিয়ান ভুক্ত ১৩৮০ নং দাগে সর্বমোট ২৪ শতাংশ জমি, এস এ রেকর্ডীয় প্রজার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া তথায় বসতবাড়ী এবং খালি জায়গায় ফলাদি গাছ রোপন করিয়া শান্তিপূর্ন ভাবে দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি।

এমতাবস্থায় একই এলাকার খাদেমুলের পুত্র জুলফিকার আলী ভুট্টো ও সামন্তা ষাটনল পাড়ার শাহ আলমের স্ত্রী হাসিনা বেগম স্থানীয় অসাধু ভুমি কর্তার যোগসাজসে আমার বসতভিটা দখল করতে জোর পায়তারা চালাচ্ছে। আমার বসত ভিটার কাগজ-পত্র সঠিক করিবার কথা বলে কাজীরবেড় ইউনিয়ন ভূমি কর্তা আকরাম হোসেন মোটা অংকের অর্থ গ্রহন করেও আবার জুলফিকার এবং হাসিনার নিকট থেকে উৎকোচ গ্রহন করে আমাকে ভিটা ছাড়া করার ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে আমি বিজ্ঞ আদালতে জুলফিকার ও হাসিনাকে বিবাদী করে ১৪৪ ধারা জারি করেছি যার নং মহেঃপি-৫২৫/১৭ এবং স্মারক নং ১৩৪৫ তারিখ- ২১/১২/১৭।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকরামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মঞ্জুয়ারা আমার বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছে তাহা সত্য নয়।

একই এলাকার জাহিদ ও নজু জানান, মঞ্জুয়ারা একজন বিধবা মহিলা, সন্তানদের নিয়ে ঐ বসতভিটা টুকুই তার সম্বল। তাকে যেন কোন অসাধু কর্তার যোগসাজসে ভিটা ছাড়া হতে না হয়।


এ ক্যটাগরির আরো খবর..