× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

স্কুল ছাত্রলীগের সভাপতিকে ছুরি মেরে খুন

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি স্কুলে ছাত্রলীগের কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর পরই প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় পালংখালী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু ছুরিকাঘাতে নিহত হয়। সে ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে

পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভোটের মাধ্যমে আজ জাবু সভাপতি নির্বাচিত হয়। এতে পরাজিত পক্ষ ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে নিহত মজিবুর রহমান জাবুর লাশ উদ্ধার করা হয়েছে। ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে


এ ক্যটাগরির আরো খবর..