× Banner
সর্বশেষ
দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিদেশি হত্যাকাণ্ডের নেতিবাচক প্রভাবের আশঙ্কা পর্যটন খাতে

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ চলতি পর্যটন মৌসুমে গত বছরের তুলনায় দেশিয় পর্যটকদের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা।

তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দেশে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে প্রায় ৭০ শতাংশ। এই অবস্থায় ২০১৬’র পর্যটন বর্ষে এর নেতিবাচক প্রভাব পরার আশঙ্কা সংশ্লিষ্টদের।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসকে দেশের পর্যটন মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। আর ২০১৫’তে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত থাকায় পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশাও একটু বেশিই ছিল। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে অনেক বিদেশি পর্যটক বাংলাদেশে তাদের যাত্রা বাতিল করেছে। অনেক দেশই তাদের নাগরিকদের এ দেশে ভ্রমণে সতর্কতাও জারি করেছে। এর ফলে ২০১৬ সালের পর্যটন মৌসুমেও এর নেতিবাচক প্রভাব পরতে পারে বলে আশঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের।

বেঙ্গল ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় নেতিবাচক প্রভাব পরেছে। আমরা শঙ্কিত যে এই রেশটা আগামী দুই তিন বছর থাকবে।’

তবে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এই সময়ে দেশের অভ্যন্তরীণ পর্যটন অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন অভ্যন্তরীন ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

তবে বিদেশি পর্যটক আকর্ষণে, দেশের বাইরে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করতে সরকারকে দ্রুত কার্যকরী ভূমিকা রাখার আহ্বান পর্যটন সংশ্লিষ্টদের।


এ ক্যটাগরির আরো খবর..