বিজয় ধরে রাখতে হলে বিজয়ী চেতনা নিয়ে সকলকে এগুতে হবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজয় ধরে রাখতে হলে বিজয়ী চেতনা নিয়ে সকলকে এগুতে হবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান দেশের বর্তমান অবস্থার সাথে মুক্তিযুদ্ধের সময়ের তুলনা করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যে সকল মুক্তিযুদ্ধবিরোধীরা বিরোধিতা করেছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের সার্বভৌমত্বকে ভূলুন্ঠিত করতে। বিজয় ধরে রাখতে হলে বিজয়ী চেতনা নিয়ে সকলকে এগুতে হবে এবং সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই এদের ছাড় দেয়া যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সানোয়ার হোসেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (প্রকৌশল) ড. প্রকৌশলী মোঃ আবদুস ছালাম। এছাড়া সভার বিষয়বস্তুর ওপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ্ বিভিন্ন সংস্থা প্রধানগণ বক্তব্য রাখেন। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সানোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অধীনস্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।