× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ডেস্ক

বিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষ মৃত্যুদিন আজ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
প্রথম পেনিসিলিন প্রস্তকারক

ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তকারক, বাঙালি চিকিৎসক, বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষ মৃত্যুদিন আজ। ১৯৬৫ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর হেমেন্দ্রনাথ ঘোষ পরলোক গমন করেন।

১৮৯০ সালের ১৬ নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার আশীকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম গুরুচরণ ঘোষ।

বিদ্যালয়ের পাঠ বাবুরহাট হাই স্কুলে। তারপর চলে আসেন কলকাতায়। বঙ্গবাসী কলেজ থেকে আই.এসসি পাশের পর কলকাতার মেডিক্যাল কলেজে ভর্তি হন। এই সময়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। পরে মুক্তি পেয়ে ১৯১৮ খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্রের স্নাতক হন এবং আর জি কর মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসক নিযুক্ত হন।

কিছুদিন পর হেমেন্দ্রনাথ যুদ্ধে যোগদান করেন। ১৯২০ খ্রিস্টাব্দে ঔষধ তৈরিতে জ্ঞান অর্জন করতে প্যারিসে যান। সেখানে পাস্তুর ইনস্টিটিউটে যোগদান করেন। সেখানে অবস্থানকালে আর্থিক অভাব দেখা দিলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় স্যার আশুতোষ তাঁকে বৃত্তির ব্যবস্থা করে দেন। বৃত্তি পেয়ে প্যারিসের শিক্ষা শেষ করে বার্লিনসহ ইউরোপের বিভিন্ন দেশে যান। শেষে ১৯২৩ খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করে বেঙ্গল ইমিউনিটিতে যোগ দিয়ে ভারতে প্রথম সিরাম, ভ্যাকসিন ইত্যাদি তৈরি করেন। এই সময়ে তিনি যাদবপুরের টি বি হাসপাতালে আবাসিক চিকিৎসকের কাজ করতেন। ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি আবার ইউরোপ ও আমেরিকায় যান। ১৯৩২ খ্রিস্টাব্দে প্যারিসের এম.এস.পি.ই উপাধি লাভ করেন এবং ১৯৩৫ খ্রিস্টাব্দে পাস্তুর রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর হন। এরপর তিনি ও তার পোলিশ স্ত্রী বৈজ্ঞানিক আন্না (নিউতা) কলকাতায় স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস প্রতিষ্ঠা করে ভারতবর্ষে প্রথম পেনিসিলিন প্রস্তুত করেন। কিছুদিন তিনি বেঙ্গল কেমিক্যালের সঙ্গেও যুক্ত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকদের চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর বাংলা শাখার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..