× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় -স্থপতি ইয়াফেস ওসমান

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
শেখ রাসেল শিশু কিশোর বিজ্ঞান প্রতিযোগিতা

“বঙ্গবন্ধু দেখিয়ে দিয়েছেন লড়াই করে কীভাবে বাঁচতে হয়। ৩০ লাখ শহিদের স্বপ্ন পূরণ করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে। বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। আগামী প্রজন্মের হাতে দেশকে তুলে দিতে হলে শিশুদের সৎ পথে মানুষ করতে হবে। সৎ শিশুরাই বাংলাদেশকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যাবে”।  বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী আজ  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত ‘শেখ রাসেল শিশু কিশোর বিজ্ঞান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে আসা ৮৫ জন শিক্ষার্থীকে সেরা বিজ্ঞান প্রতিযোগী হিসেবে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী শিশু কিশোরের জন্য আয়োজিত “শেখ রাসেল স্মৃতি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী” উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..