বিজ্ঞান ও প্রযুক্তি সচিব হলেন সিনিয়র সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব হলেন সিনিয়র সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, এনডিসি-কে একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান-কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ কামাল হোসেন-কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ সামসুল আরেফিনকে পদোন্নতি প্রদানপূর্বক যথাক্রমে পরিকল্পনা কমিশনের সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব পদে পদায়ন করা হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।