× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

সাতক্ষীরা প্রতিনিধি

বিজিবির অভিযানে ১০ বোতল মদসহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
অভিযানে ১০ বোতল মদসহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয়

 সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়নের গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, হিজলদী, কালিয়ানী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানা,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য বিওপি এলাকাগুলো থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানায় বিজিবি।
তিনি আরো জানান, আটককৃত পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..