× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

বিকাশ লি: কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২ কোটি ৩৯ লক্ষ ০৬ হাজার ৫৫৯ টাকার চেক হস্তান্তর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বিকাশ লি: কর্তৃক শ্রমিক কল্যাণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ বৃহস্পতিবার তাঁর দপ্তরে বিকাশ লি: কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ২ কোটি ৩৯ লক্ষ ৬ হাজার ৫৫৯ টাকার চেক গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।

উপদেষ্টা কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।

চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিকাশ লি: এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..