× Banner
সর্বশেষ
খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল – কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো -ভূমিমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা সবার উচ্ছাসে খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ষড়যন্ত্র থেমে নেই – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
বিএনপির ষড়যন্ত্র থেমে নেই

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। তাদের ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, তারা বুঝতে পেরেছে সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যায় না। তারা এটা জানে না যে সরকারের ভিত অনেক গভীরে।

আগামী নির্বাচনেও বিএনপির জেতার সম্ভাবনা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা সবকিছু জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মানুষকে নির্বাচনবিমুখ করার জন্য নানা কথাবার্তা বলছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ছয় আসনের উপনির্বাচন নিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। যে যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেছে।

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কমের বিষয়ে তিনি বলেন, কিছুদিন পরই জাতীয় নির্বাচন। এ কারণে এই অল্প সময়ের জন্য উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..