× Banner

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হচ্ছে।

মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ। রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন রিতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।

বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয়ী হয়েছেন। তফশিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..