স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে এক সেমিনারে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে।
শনিবার বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলটি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।