× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বিএনপির পুনর্গঠন বাধাগ্রস্ত করছে সরকার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সারাদেশে বিএনপি’র পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার নুরানী মোড় ইউনিট বিএনপি’র সভাপতি মো. মোস্তাক মোল্লা, কলোনী বাজার ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম এবং যুবদল ২৪ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন অবিলম্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নুরানী মোড় ইউনিট বিএনপি’র সভাপতি মো. মোস্তাক মোল্লা, কলোনী বাজার ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম এবং যুবদল ২৪ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেনসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..