× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ডেস্ক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০২৪
বিএনপির দোয়া মাহফিল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

রোববার (২৩ জুন) আয়োজিত এ দোয়া  মাহফিলে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা।

বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে ঢাকায় বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন।

দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাসায় থাকতে দেয়া হলেও, বেগম জিয়া অবরুদ্ধ, তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলছে, দেশে তার চিকিৎসা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য উন্নত দেশের উন্নত হাসপাতাল দরকার।’

এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন।

৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..