× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

বিএনপিপন্থী ব্লগারদের ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক কতটা যৌক্তিক?

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক

বিখ্যাত ভারতীয় সাংবাদিক পাল্কী শর্মা উপাধ্যায় যদি প্রচার না করতেন যে, বিএনপিপন্থী ব্লগাররা ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক দিয়েছে ― তাহলে বাংলাদেশের অনেকেই হয়তো এই তথ্য জানতে পারত না। পাল্কী শর্মা অবশ্য তারেক রহমানকে সরাসরি দায়ী করেছেন।

বিএনপিপন্থী ব্লগাররা বলছে, ইন্ডিয়ার সহায়তায় আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় ফিরে এসেছে; এজন্য ইন্ডিয়াকে সাইজ করতে হবে পণ্য বর্জন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে : বিগত নির্বাচনে ইন্ডিয়া নিরপেক্ষ ছিল, চুপচাপ ছিল। মিডিয়ার অপপ্রচারের জবাবে ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি পর্যন্ত দিয়েছে যে, বাংলাদেশের নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয়; ভারত ওই নির্বাচনে কোনভাবেই নাক গলাবে না।

বিগত নির্বাচনে বিএনপিকে প্রকাশ‍্য সমর্থন দিয়েছিল আমেরিকা। পাল্টা ব্যবস্থা হিসেবে আওয়ামী লীগের প্রতি সংহতি প্রকাশ করেছিল চীন। অর্থাৎ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে আমেরিকা যদি আওয়ামী লীগ সরকারের উপর কোন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করত, তাহলে নিশ্চিত সেই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিত চীন।

আওয়ামী লীগ সরকারের আরও বাড়তি সুবিধা ছিল- ভেটো ক্ষমতা সম্পন্ন রাশিয়া ও ফ্রান্সের সমর্থন প্রাপ্তি। ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি যৌথ বিবৃতি দেওয়ানোর চেষ্টা করেছিল আমেরিকা। ফ্রান্সের আপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশের কাছে উড়োজাহাজ সরবরাহ করছে ফ্রান্সের এয়ারবাস; এছাড়াও তারা র‍্যাফেল ফাইটার বিমান বিক্রয়ের প্রস্তাব দিয়েছে।

বিএনপিপন্থী ব্লগাররা আবার একথাও বলছে : মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইন্ডিয়ায় যে সমস্ত পণ্য উৎপাদন করে, সেই সব পণ্য বর্জন করা যাবে না। কারণ ওই কোম্পানিগুলো আমেরিকা, ব্রিটেন, চীন প্রভৃতি প্রভাবশালী রাষ্ট্রের। তাদের ভাষায়, আমেরিকা বা চীনকে ক্ষ‍্যাপানো ঠিক হবে না।

২০১৪ সালে নির্বাচনে না গিয়ে- বিএনপি রাজনীতির ময়দান একতরফাভাবে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগকে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ৮০% মানুষ বিএনপিকে সমর্থন করে; সেই বিএনপি কেন নির্বাচন বর্জন করলো – সেটা আমার বোধগম্য নয়। পাকা ফল রেখে দিলে পচে যায়। বিএনপি  নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের ভুলের মাশুল দিচ্ছে। কাজেই তাদের ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক চরম অযৌক্তিক ও হাস্যকর।


এ ক্যটাগরির আরো খবর..