× Banner
সর্বশেষ
বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত

বিএনপিকে সিটি নির্বাচনে স্বাগত জানাই: ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আশা প্রকাশ করেছেন, অবাধ ও সুষ্ঠু হতে যাওয়া আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে নির্বাচনে অংশ নিতে স্বাগত জানাই, এটি অবাধ ও সুষ্ঠু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এটাই চান। বুধবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালাইনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং যে কেউ এ নির্বাচনে জিততে পারে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পুরো ভোট কাগজের ব্যালট পেপারের বদলে ইভিএমে নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

আওয়ামী নেতা কাদের বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা পাবে, যাতে এটি তার ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করতে পারে। আমরা হেরে গেলেও সরকারের বড় কোনো সমস্যা হবে না। তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ ও ভিন্ন মতামত থাকা স্বাভাবিক হলেও দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের রাজনীতিতে অসহিষ্ণুতা বাড়ছে। ‘আজকাল রাজনীতিবিদরা বেপরোয়া চালকের মতো কথা বলেন…তাদের কথা থেকে ফরমালিনের মতো বিষ বেরিয়ে আসে,’ যোগ করেন তিনি। কাদের রাজনীতিতে সম্মান প্রদর্শনের সংস্কৃতি এবং মেরুকরণ রোধে রাজনৈতিক বন্ধন গড়ে তোলার ওপর জোর দেন।


এ ক্যটাগরির আরো খবর..