× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার

বিএনপি-পুলিশ সংঘর্ষে মতিঝিল থানায় আরও এক মামলা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
bnp-polics clashing

রাজধানীর নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহতের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে করেছে এই মামলা।

এতে আসামি করা হয়েছে বিএনপির ২৮ নেতাকর্মীকে। তাদের মধ্যে গ্রেফতার রয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এতে বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০০-২০০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এই মামলাটি করেছে।

বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির একজনকর্মী মারা যান বলে জানা যায়। এতে হতাহত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।


এ ক্যটাগরির আরো খবর..