× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
বিএনপি নেতার সংবাদ সম্মেলন

গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থনে সংবাদ সম্মেলণ করেছেন গৌরনদী উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া।

শুক্রবার বেলা এগারটায় উপজেলার টরকী বন্দরস্থ বার্থী বাসভবনে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করে আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্যে বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..