× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বিএনপি নেতা এ্যানির দুর্নীতি মামলার কার্যক্রম আপিলেও স্থগিত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

 বিশেষ প্রতিনিধি: বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এ সময় এ্যানির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জয়নুল আবেদিন। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশিদআলম খান।এর আগে গত ১ সেপ্টেম্বর দুদকের করা মামলার কার্যক্রম স্থগিত রেখেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা বাতিলে কেন আদেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ৯ অক্টোবর রমনা থানায় এ্যানির বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এ মামলায় গত ২৪ মেঅভিযোগ গঠন করা হয়।

অভিযোগে বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জমি রেজিস্ট্রি বাবদ ও তাঁর পরিচালনাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিষয়ে তথ্য গোপন করেছেন।কিন্তু এ বিষয়ে এ্যানির আইনজীবী সুমন বলেন, জমি রেজিস্ট্রির বিষয়ে তথ্য দেওয়ার কথা দুদকের ফরমে উল্লেখ ছিল না।সে কারণে এ্যানি তথ্যটি দিতে পারেননি। কিন্তু তিনি জমি বাবদ যে কর দিয়েছেন, তাঁর কাগজপত্র দাখিল করেছেন। আদালত তা গ্রহণ করে আজ মামলা স্থগিত করে রুল জারি করেন।


এ ক্যটাগরির আরো খবর..