× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বিএনপি ক্ষমতায় গেলে সুবিধা বঞ্চিত মানুষদের এবং নারীদের উন্নয়নে গুরুত্ব  দেওয়া হবে- তৃপ্তি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
নারীদের উন্নয়নে গুরুত্ব  দেওয়া হবে- তৃপ্তি

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে শার্শার গোগা ইউনিয়নে উঠান বৈঠক হয়েছে।
 বৃহস্পতিবার (২০নভেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর গোগা দারুস সালাম নুরানী কওমী মাদরাসায় এ উঠান বৈঠকে  ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর -১ আসন এর সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

উঠান বৈঠকে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি রাষ্ট্র মতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারী উন্নয়ন করা হবে। বেকার শিতি ছেলে মেয়েদের চাকুরির ব্যবস্থা করা হবে। শিতি বেকারদের মাসিক ভাতা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তার ৩১ দফায় দেশের সুবিধা বঞ্চিত মানুষদের এবং নারীদের উন্নয়নে গুরুত্ব দেওয়ার বিষয় উল্লেখ করেছেন।

তিনি আরো বলেন, ভারত যে পানি দিয়ে আমাদের এই সীমান্ত থানার শার্শার জমিগুলো জলাবদ্ধতা করে রাখে। যার কারনে ফসল হয় না। আমি এই অঞ্চলে ইছামতি নদী ও কোদলা নদী খনন করে বাংলাদেশ অংশে সুইজ গেট তৈরী করব। যাতে বর্ষা মৌসুমে আমাদের ভারত পানি দিয়ে ফসল বিনষ্ট করতে না পারে।

তিনি বলেন, বিএনপি মতায় গেলে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেওয়া হবে না। শার্শার এই গোগা  সীমান্ত দিয়ে অনেক মাদক আসে বলে অভিযোগ রয়েছে। এসব মাদক যাতে আর দেশে প্রবেশ করে যুবসমাজ ধ্বংস হয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাদক বন্ধ করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি দল গঠনের আগে জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আন্দোলন করেছিল। তখন সৈনিকরা গুলি করতে চেয়েছিলেন। তিনি গুলি করতে দেন নাই। তিনি বলেছিলেন ওরা আমার ভাই ওদের সমস্যা শুনার জন্য বিশ্ববিদ্যালয় এসেছি গুলি করার জন্য নয়।সেই থেকে জিয়াউর রহমান এর উপর এদেশের ছাত্রদের আস্থা আসে।

আপনারা জানেন দখলবাজ হাসিনা অযথা নিরীহ মানুষকে মামলা দিয়েছে।এসব মামলা থাকবে না। ওই ফ্যাসিস্টরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, ইলিয়াছ আলীকে গুম জরেছে। এদিকে জামাত এর লোক মিথ্যা প্রচারনা চালাচ্ছে দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে।এটা সত্য নয়, সম্পুর্ন মিথ্যা কথা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন তাজ প্রস্তাবিত যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম যশোর জেলা  যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, মনিরুল ইসলাম মনু সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..