× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

বিআরআই সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
putin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সম্মেলনে যোগ দিতে সকালে বেইজিং পৌঁছেন তিনি। এবার বিআরআই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশক পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এ সম্মেলনের আয়োজন করেন। আফগানিস্তানের তালেবান নেতারাও দুই দিনের এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দুই দিনের শীর্ষ সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বুধবার আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বনেতারা আজ দ্বিপাক্ষিক বৈঠকে সময় কাটাবেন। বিআরআই’র এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ নিয়ে শি জিনপিং এই সম্মেলনে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি পশ্চিমা নেতৃত্বের বিকল্প হিসেবে বিআরআইকে দাঁড় করিয়েছেন।

সম্মেলনে অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন। ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক ক্ষমতাধর কোনো দেশে এটি তার প্রথম সফর। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শির জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং পুতিনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমশ নানা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েন পুতিন। এদিকে আজ ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া ও লাওসের নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..