× Banner

বায়ার্ন মিউনিখে স্থলাভিষিক্ত হতে পারেন আনচেলোত্তি

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বায়ার্ন মিউনিখে বর্তমান কোচ পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি।

চলতি বছর রিয়াল ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত নতুন কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হননি আনচেলোত্তি। আর তাই সম্প্রতি গার্দিওলার ক্লাব ছাড়ার গুঞ্জনে ভর করে বায়ার্নের পথেই এগোতে চাচ্ছেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

এদিকে গার্দিওলা এখনো বায়ার্নের সাথে তার চুক্তি নবায়ন করেননি। আগামী জুনেই তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে তিনি বায়ার্ন ক্যাম্প ছাড়বেন কিনা শনিবারের পরই এব্যাপারে তার বক্তব্য জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

বায়ার্নে গাদিওলার থাকা না থাকার বিষয়টি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বায়ার্ন ছাড়লে তিনি ২০১৬-১৭ মৌসুমের জন্য অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন।

এদিকে ৫৬ বছর বয়সী কার্লো আনচেলোত্তি তার কোচিং ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেই প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। স্বদেশী ক্লাব জুভেন্টাসে যোগদানের ভেতর দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে কোচ হিসেবে তার আবির্ভাব। তারপর একে একে ইংলিশ ক্লাব চেলসি ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) কোচের দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত কয়েক মাস আগে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন আনচেলোত্তি। সূত্র: গোল ডটকম


এ ক্যটাগরির আরো খবর..