× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

বাহারছড়ায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

কক্সবাজার ঃ বাহারছড়ায় সদ্য সম্পন্ন হওয়া ভোটার তালিকা হালনাগাদের রোহিঙ্গাদের ফরম পূরণ করার অভিযোগ উঠেছে। তাছাড়া ২ জন রোহিঙ্গা ইতিমধ্যে ভোটার তালিকাভুক্ত হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী ৪নং ওয়ার্ডে ঘটেছে এঘটনা। সদ্য সম্পন্ন হওয়া ভোটার তালিকা হালনাগাদের ভোটার ফরম পূরণ করা ৩ রোহিঙ্গা হলেন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী গ্রামে বসবাসকারী মোঃ ইউছুফ, মোঃ ইউনুছ ও রিনা বেগম। তাদের পিতার নাম মোঃ ইসমাঈল ও মাতার নাম লাইলা বেগম। মা-বাবা মোঃ ইসমাঈল ও লাইলা বেগম গত বারের ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বর্তমানে তাঁরা ৩ রোহিঙ্গা এনআইডি কার্ড ভূক্ত। পিতা মোঃ ইসমাঈলের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নং-২২১৯০১৫৫৮৮৯৩৭ এবং মাতা লাইলা বেগমের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নং-২২১৯০১৫৬২৫২০৫।
বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শিলখালী গ্রামের বাসিন্দা মৃত হাকিম আলীর পুত্র হাজী কালা মিয়া রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগে জানান এবারের ভোটার তালিকা হালনাগাদে বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শিলখালী গ্রামে বসবাসকারী মোঃ ইউছুফ, মোঃ ইউনুছ ও রিনা বেগমকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মা-বাবা মোঃ ইসমাঈল ও লাইলা বেগম গত বারের ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বর্তমানে তাঁরা ৩ রোহিঙ্গা এনআইডি কার্ড ভূক্ত। পিতা মোঃ ইসমাঈলের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নং-২২১৯০১৫৫৮৮৯৩৭ এবং মাতা লাইলা বেগমের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নং-২২১৯০১৫৬২৫২০৫। লিখিত অভিযোগে ৪নং ওয়ার্ডের মেম্বার হাফেজ আহমদ সুপারিশও করেছেন।
তথ্য সংগ্রহকারী মাষ্টার আব্দুল জব্বার বলেন, আমি পরিপূর্ণ ডকুমেন্ট হাতে পাওয়ার পর ভোটার ফরম পূরণ করেছি। এতে কারও আপত্তি থাকলে আমি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার, ইউনিয়ন সুপারভাইজার, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..