× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

বুধবার কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর  আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিপ্লব কুমার দেবনাথ নামঞ্জুরের আদেশটি দেন।

বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, বুধবার ছিল হত্যা মামলায় জামিন আবেদনে অধিকতর শুনানির দিন। অধিকতর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। এ মামলাটির ঘটনার সঙ্গে খালেদা জিয়ার কোনও প্রকার সম্পৃক্ততা নেই। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে ন্যায় বিচার পাব বলে আশা করি।


এ ক্যটাগরির আরো খবর..