জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত শতবর্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এইচ টি ইমাম প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি এ সময় তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কাযকাউস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।