× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

বাসন্তীপুজোর সপ্তমীতেই জেনে নিন এই পুজোর সময়সূচী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Basanti-Durga-Pujor.jpg

চৈত্রমাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো। চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন বলে, সেই থেকেই এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে পরিচিত তিনি।

দুর্গা পুজোর মত এই পুজোতেও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথি দেখা যায়। তবে এই পুজো দুর্গা পুজোর মত বেশি ধুমধাম করে সর্বত্র পালিত হয় না। হাতে গোনা কয়েকটি বনেদি বাড়ি এবং অল্প কিছু জায়গায় এই পুজো হয়ে থাকে।

পঞ্চমীঃ ১৬ ই এপ্রিল শুক্রবার সন্ধে ৬টা বেজে ৭ মিনিটে পঞ্চমী তিথি শুরু এবং শেষ ১৭ ই এপ্রিল শনিবার রাত ৮টা বেজে ৩৩ মিনিটে।

ষষ্ঠীঃ ১৭ ই এপ্রিল শনিবার রাত ৮টা বেজে ৩৪ মিনিটে ষষ্ঠী তিথি শুরু এবং শেষ ১৮ ই এপ্রিল রবিবার রাত ১০টা বেজে ৩৫ মিনিটে।

সপ্তমীঃ ১৮ ই এপ্রিল রবিবার রাত ১০টা বেজে ৩৬ মিনিটে সপ্তমী তিথি শুরু এবং শেষ ১৯ ই এপ্রিল সোমবার রাত ১২টা বেজে ০২ মিনিটে।

অষ্টমীঃ ১৯ শে এপ্রিল সোমবার রাত ১২টা বেজে ৩ মিনিটে অষ্টমী তিথি শুরু এবং শেষ ২০ শে এপ্রিল মঙ্গলবার রাত ১২টা বেজে ৪৪ মিনিটে।

সন্ধি পুজোঃ রাত ১২টা বেজে ২০ মিনিটে সন্ধিপুজো শুভারম্ভ হবে এবং রাত ১টা ০৮ মিনিটে সন্ধি পুজোর তিথি সমাপ্তি হবে। বলিদান সময়- রাত ১২টা বেজে ৪৪ মিনিটে।

নবমীঃ ২০ শে এপ্রিল মঙ্গলবার রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে নবমী তিথি শুরু এবং শেষ ২১ শে এপ্রিল বুধবার রাত ১২টা বেজে ৩৬ মিনিটে।

দশমীঃ ২১ শে এপ্রিল বুধবার রাত ১২টা বেজে ৩৭ মিনিটে দশমী তিথি শুরু এবং শেষ ২২ শে এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টা বেজে ৩৬ মিনিটে।


এ ক্যটাগরির আরো খবর..