× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয়

ঝিনাইদহ প্রতিনিধি-আরিফ মোল্লা

বাল্য বিবাহের দায়ে ঝিনাইদহে অভিভাবকে ছয় মাসের কারাদন্ড  

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
বাল্য বিবাহের দায়ে ঝিনাইদহে অভিভাবকে ছয় মাসের কারাদন্ড 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নাবালিকা কন্যাকে বিবাহ দেওয়ার দায়ে পিতা কদর আলীকে ছয়(০৬) মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে বিয়ের অনুষ্ঠানে  ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে নাবালিকা কন্যার পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী অফিসারের সাথে ছিলেন তার অফিস সহকারী ও পেষকার আসাদুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা উপস্থিত নারী পূরুষদের তাদের নাবালক ও নাবালিকা সন্তানদের বাল্যবিবাহ না দিয়ে লেখাপড়া করানো সহ  তাদের জীবন গড়ায় সহযোগিতা করার আহব্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..